বেশি টাকা দিচ্ছে এটিএম!

অর্থনীতি ডেস্ক: সম্প্রতি ভারতের এক এটিএম চাওয়ার থেকে বেশি টাকা দিয়েছে।

ভারতের এক্সিস ব্যাংক বুধবার জানায়, রাজস্থানে তাদের একটি বুথ থেকে গ্রাহকরা এ রকম বেশি অর্থ পেয়েছেন। বুথে অনেক বেশি পরিমাণে অর্থ লোড করায় এমনটি ঘটেছে।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক্সিস ব্যাংকের ওই বুথটির অবস্থান রাজস্থানের সিকর এলাকায়। সেখান থেকে অনেক গ্রাহক যে পরিমাণ অর্থ চেয়েছিলেন, তার চেয়ে বেশি পেয়েছেন।

এক্সিস ব্যাংক এক বিবৃতিতে বলেছে, এমন ঘটনার জন্য কোনো গ্রাহক বা ব্যাংককে কোনো ধরনের ক্ষতির মুখে পড়তে হবে না।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।