বেনাপোল সীমান্তে ১০ পিচ স্বর্ণের বারসহ গোপাল সরকার (ভারতীয় নাগরিক) আটক

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: শোরের বেনাপোল সীমান্ত থেকে ১০ পিচ (১ কেজি ১৭০গ্রাম ওজনের) স্বর্ণের বারসহ গোপাল সরকার (৬০) নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২ টার সময় বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক গোপাল সরকার ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার কালিয়ানি গ্রামের মৃতঃ শিবু সরকারের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দৌলতপুর  মাঠের মধ্য থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ পিচ স্বর্ণের বারসহ তাকে আটক করে।
২১বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীকে স্বর্ণের বারসহ মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
জানা যায় ভারত ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলোর অনেক লোকজন এ ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত। মাঝে মাঝে টহল দিয়ে এবং সতর্কভাবে পর্যবেক্ষণ করে এদের ধরা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।