× Banner
সর্বশেষ
ঢাকাস্থ বেনাপোল সমিতি’র বার্ষিক সাধারণ সভা ও স্মরণিকা মোড়ক উন্মোচন রাজনৈতিক বিতর্ক ছেড়ে কৃষি উদ্ভাবন ও উৎপাদনে জোর দিন: মির্জা ফখরুল চলতি মৌসুমে পাইকগাছার চারা শত কোটি টাকার চারা বিক্রির সম্ভাবনা ৬ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত গ্লোবাল এআই লিডারশিপ কনফারেন্স ২০২৬, প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নেতৃত্বের আহ্বান সেমিকন্ডাক্টর শিল্পে নতুন সম্ভাবনা, প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর ইরানকে অস্ত্র সরবরাহ নিয়ে চীন ও রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে হাইকমিশনের সঙ্গে কাজ করবে ভারত স্বাধীন ও নিরপেক্ষ জুডিশিয়াল কমিশন গঠনের দাবি জানিয়েছে এইচআরসিবিএম রাষ্ট্র সংস্কার ও সাবেক রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামীসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ২ আসামীসহ মাদক ও চোরাচালানি পণ্য আটক

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে ২ জন আসামিকে আটক করা হয়।
মঙ্গলবার (২৩ জুন) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল বেনাপোল আইসিপি, ঘিবা বিওপি ও আমড়াখালী চেকপোস্টের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলেন যশোরের ঝিকরগাছা থানার বোধখানা গ্রামের জনাব আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৫)।
তিনি ঘিবা সীমান্ত এলাকা থেকে ১২ কেজি গাজাসহ আটক হয়। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। অপরজন ঢাকা জেলার ধানমন্ডি থানার জিগাতলা এলাকার পোস্ট অফিস মোড়ের অমল কৃষ্ণ দাসের ছেলে অনিরুদ্ধ দাস অনি (৪৫)। তিনি ৬৪টি ধুতি কাপড়সহ আটক হয়। তাকে যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ১২ কেজি ভারতীয় গাঁজা, ১৮টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৭ লাখ ৭ হাজার ৭৮০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য,  অবৈধ পণ্য জব্দ ও আসামী আটক করা সম্ভব হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..