× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে বেনাপোলে বিএনপির আনন্দ র‌্যালি ও সমাবেশ ডাসারে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেনাপোল বন্দরে বাণিজ্য বৈঠক

Kishori
হালনাগাদ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
বেনাপোল বন্দরে বাণিজ্য বৈঠক

বেনাপোল বন্দর দিয়ে  ভারতের সাথে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস,বিজিবি,পুলিশ প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন বাংলাদেশ স্থলবন্দরের যুগ্ম  সচিব মোহাম্মদ শামীম আলম।
রোববার দুপুর ১২ টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
বন্দর পরিচালক শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বলেন, নানান সমস্যায় জর্জরিত  বেনাপোল বন্দরে আমদানি,রফতানি বানিজ্য ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। কাস্টমস,বন্দরের দূর্বল নিরাপত্তার কারনে প্রতিনিয়ত শুল্ককর ফাঁকি দিয়ে বন্দর থেকে আমদানি পণ্য পাচার বাড়ছে। এ অবস্থা সামনের দিনে রাজস্ব আয়ে বড় ধরনের বিরুপ প্রভাব পড়বে। এছাড়া আইন, শৃঙ্খলার অবনতিতে প্রতিনিয়ত বন্দরে দালাল চক্রের প্রতারনার শিকার হচ্ছেন দেশ,বিদেশী পাসপোর্টধারীরা। চলমান সমস্যা সমাধান করে বানিজ্যিক পরিবেশ তৈরীর আহবান জানান নেতারা।
প্রধান অতিথী যুগ্ম  সচিব মোহাম্মদ শামীম আলম বলেন, তিনি বন্দর ব্যবহারকারীদের সমস্যা ও সম্ভবনার কথা শুনেছেন। বানিজ্য সম্প্রসারণ ও পাসপোর্টথারীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
সভায় অংশ গ্রহন করেন, বেনাপোল কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মুশফিকুর রহমান, ইমিগ্রেশন ওসি শওকত হোসেন, এন এস আই এডি ফরহাদ হোসেন, ডিজিএফ আই ইনচার্জ মোবারক হোসেন, বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মিজানুর রহমান, বেনাপোল সিএন্ড এফ এজেন্ড এর সাবেক সভাপিত মফিজুর রহমান সজন, সিএন্ড এফ স্টাফ এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক সাজেদুর রহমান, বেনাপোল শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর হ্যান্ডলিংক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলীসহ বন্দর ব্যববহারকারী আমদানি রফতানি কারক ও  সিএন্ডএফ ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..