বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোলে পৌর স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকালে বেনাপোল ছোট আঁচড়া মোড়ে অবস্থিত আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর সভাপতিত্বে ও সাঃ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি ওহিদুজ্জামান অহিদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক কেএম রিমন, অর্থ সম্পাদক মাসুদুর রহমান সুমন, রাব্বি, বাবু, শাহজামাল, বাবলু, পৌর ছাত্রলীগের সাঃ সম্পাদক তৌহিদুর রহমান সহ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।