× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

পঞ্চগড়ে জাতীয় শোক দিবস পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ আগস্ট, ২০২১

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিসব পালিত হয়েছে।
১৫ আগস্ট (রবিবার) সকালে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে পঞ্চগড় সার্কিট হাউজ চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. শরীফ হোসেন হায়দার, পুলিশ সুপার ইউসূফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পৌরসভা মেয়র জাকিয়া খাতুন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে ১৫ আগস্টের সকল শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ১৫ আগস্টের সকল শহীদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ফলজ, বনজ গাছের চারা রোপন করা হয়। কর্মসূচীতে সরকারি বেসরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনা সভা, শিক্ষা প্রতিষ্ঠনে আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ-নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন পবিত্র কোরান তেলওয়াত, হামদ-নাত, আলোচনা সভা ও দোয়া মাহফিল, জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কোরানখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাড়াও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। সরকারি শিশু পরিবারে কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও উন্নত খাবার পরিবেশন কর্মসূচী গ্রহন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বাষির্কীতে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তোয়াবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পঞ্চগড়-০১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..