ডাসারে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক

ডাসারে র‌্যাবের হাতে মাদক ব্যবসায়ী আটক
সৈয়দ রাকিবুল ইসলাম(ডাসার প্রতিনিধি) : মাদারীপুরের ডাসার উপজেলার  দক্ষিন মাইজপাড়া থেকে একজন মাদক ব্যবসায়ীকে  আটক করছে  র‌্যাব।
গতকাল ১৪ আগস্ট ২০২১ ইং তারিখে  মাদারীপুর  ক্যাম্প থেকে এক প্রেস রিলিজে জানা গেছে, র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন  লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে ডাসার উপজেলার দক্ষিন মাইজপাড়া সাকিনস্থ বীরমমোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পাঁকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করেন।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ সুমন ফকির(৩০) কে আটক করে মাদারীপুর র‌্যাব-৮। মাদক ব্যবসায়ী মোঃ সুমন ফকির মাইজপাড়া,  ০১ নং ওর্য়াডের বাসীন্দা জাহাঙ্গীর ফকিরের ছেলে। এসময় আটককৃত আসামীর কাছ থেকে ৪১০ গ্রাম গাঁজা, মাদক ক্রয় বিক্রির কাজে বাবহৃত ০১ টি মোবাইল, ০২টি সিম কার্ড ও নগদ ১,২০০/- টাকা উদ্ধার করা হয়।
র‌্যাব  স্থানীয়সূত্রে জানাগেছে, আটকৃত আসামী মো: সুমন ফকির একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ মাদারীপুরের ডাসার উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজাসহ বিভিন্ন অবৈধ মাদকদ্রব্য ক্রয় বিক্রিয় কার্যক্রম চালিয়ে আসছে। মাদক ব্যবসায়ী মো: মুমন ফকিরকে
উদ্ধারকৃত গাঁজা ও অনন্য  আলামতসহ  ডাসার থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে ডাসার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।