× Banner
সর্বশেষ
ট্রাম্পের হেলিকপ্টারের কাছাকাছি যাত্রীবাহী বিমান, তদন্ত শুরু রোমে বাংলাদেশ দূতাবাসে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত: প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান স্বামী ভক্তিপ্রসাদ মধুসূদন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথি আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষ্যে স্মারক সংবর্ধনা হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ

মৃত ঘোষিত নবজাতক, দাফনের আগে জীবিত

admin
হালনাগাদ: সোমবার, ২৩ এপ্রিল, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ ঢাকার আজিমপুর গোরস্থানে দাফনের আগে নড়েচড়ে উঠেছে মৃত ঘোষিত এক নবজাতক। মুহূর্তে শুরু হলো বাচ্চাটিকে বাচাতে হইচই। এ যেন ছন্নছাড়া নৌকার তীর খুঁজে পাওয়ার মতো অবস্থা।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে। শরিফুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সেসময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন। আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু বলেন, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে।

তিনি আরও বলেন, নবজাতককে আবার ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।ঢাকার আজিমপুর গোরস্থানে দাফনের আগে নড়েচড়ে উঠেছে মৃত ঘোষিত এক নবজাতক। মুহূর্তে শুরু হলো বাচ্চাটিকে বাচাতে হইচই। এ যেন ছন্নছাড়া নৌকার তীর খুঁজে পাওয়ার মতো অবস্থা।

ঘটনাটি ঘটে সোমবার সকাল ১০টার দিকে। শরিফুল নামের এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ থেকে মৃত ঘোষিত নবজাতককে দাফনের জন্য আজিমপুর নিয়ে আসেন। পরে কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম নবজাতককে গোসল করাতে গোসলখানায় পাঠান।

গোসলখানায় নবজাতকের গায়ে পানি ঢালতেই নবজাতকটি মৃদু নড়েচড়ে ওঠে। চোখে ভুল দেখছেন ভেবে আবার পানি ঢালতেই দেখেন শ্বাস-প্রশ্বাস ওঠানামা করছে নবজাতকটির। সেসময় তিনি দৌড়ে এসে জানালেন নবজাতকটি বেঁচে আছেন। আজিমপুর গোরস্থানের কবর পরিচর্যাকারী দিপু বলেন, আসলেই অবিশ্বাস্য। রাখে আল্লাহ মারে কে।

তিনি আরও বলেন, নবজাতককে আবার ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।

এ ক্যটাগরির আরো খবর..