বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় ৯১০ বোতল ফেনসিডিলসহ মুক্তার মন্ডোল নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা।
বুধবার(১৩ডিসেম্বর) দুপুর ১ টার দিকে বেনাপোল সীমান্তের বেনাপোল-বাহাদুরপুর সড়কের নারানপুর নামক এলাকায় এক পিকআপ ভ্যান ধাওয়া করে এসব মাদক দ্রবসহ পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারী ঝিনাহদাহের কালিগঞ্জ উপজেলার নাটাবেড় গ্রামের আকিল মন্ডোলের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারতীয় একটি ফেনসিডিলের চালান পাচার হয়ে দেশের অভ্যন্তরে ঢুকছে। পরে বিজিবি জনবল বাড়িয়ে ওই সীমান্তে অভিযান চালায়। এসময় নারানপুর নামক স্থানে একটি ব্রিজের উপর ফেনসিডিলসহ পিকআপ ভ্যান আটক করা হয়। পরে ওই পিকআপ থেকে ৯১০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এতে মাদক পাচারের অভিযোগে এক পাচারকারীকে আটক করা হয়েছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত মালামালসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



