× Banner
সর্বশেষ
আমেরিকায় চার বছরের বেশি থাকতে পারবে না বিদেশি শিক্ষার্থীরা ক্লাইমেট অ্যাকশন ফোরামের জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা বৈশ্বিক পরিসরে তুলে ধরার অঙ্গীকার ইউএনএফপিএর স্পেনকে নিয়ে উদ্বেগ, দুই তারকা খেলোয়াড় আহত দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম বিশ্বকাপ ফাইনালের প্রধান রেফারি যিনি হচ্ছেন একসঙ্গে আত্মহত্যা সিদ্ধান্ত নিয়ে নদীতে ঝাঁপ দিলেন তরুণ, ফিরে এলেন তরুণী তিন বছরে সব কৃষক পাবেন ‘কৃষক কার্ড’ – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার নয়, সংশোধন চায় বিএনপি – মির্জা ফখরুল মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

বেনাপোলে সময় টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

ACP
হালনাগাদ: রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
সময় টিভির ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

যশোরের বেনাপোলে বর্ণাঢ্য আয়োজনে সময় টিভির ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় বেনাপোল বন্দর প্রেসক্লাবে
স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সময় টিভির স্টাফ রিপোর্টার আজিজুল হকের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন, বেনাপোল মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার  বীর মুক্তিযোদ্ধা শাহআলম হাওলাদার।
বিশেষ অতিথীর বক্তব্য রাখেন, পোর্টথানা ওসি (তদন্ত)  গোলাম রসুল,বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা প্রেসক্লাবের সেক্রেটারী ইয়ানুর রহমান, প্রেসক্লাব বেনাপোলের সভাপতি এনামুল হক, সীমান্ত প্রেসক্লাবের সভাপতি শাহিদুল ইসলাম শাহিন, ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী,  সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সেক্রেটারী সাজেদুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য ফারুক হোসেন উজ্বল,বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আক্তার হোসেন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, স্থানীয় সাংবাদিক,মোস্তাফিজুর রহমান রুবেল, এইচ এম আবুল বাশার, শাহানেওয়াজ স্বপন,মাসুদুর রহমান শেখ, শাহাবুদ্দিন আহম্মেদ, আতাহার,রাসেল,সময় টিভির চিএ সাংবাদিক শাওন,বাচ্ছু হাওলাদারসহ, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতা,কর্মীরা।
আলোচনা সভা শেষে প্রেসক্লাব ভবনে কেক কাটা হয়। পরে বন্দর সড়কে  র্যালীতে অংশ নেয় আমন্ত্রিত অতিথীরা। বর্তমান ধারা অব্যহত রেখে সময় টিভি আগামীতে সংবাদ পরিবেশনের পাশাপাশি সংবাদ  মাধ্যমটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।


এ ক্যটাগরির আরো খবর..