বেনাপোলে শিশু ধর্ষণ চেষ্টাকারী আটক

বেনাপোল(যশোর): বন্দর নগরী বেনাপোলে প্রথম শ্রেনীতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাকিল(১৮) নামে এক বকাটেকে

আটক করছে পুলিশ।

বুধবার(১২ এপ্রিল) রাত ৯ টায় বেনাপোলের শাখারীপোতা বাজার থেকে পোর্টথানা পুলিশ তাকে আটক করে।

আটক শাকিল বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের শাখারীপোতা ৮ নাম্বার ওয়ার্ডের মহিলা মেম্বার আম্বিয়া বেগমের ছেলে।

ধর্ষণ চেষ্টার শিকার শিশুর দাদা   জানান,তার ছেলে-বৌমা দু’জনেই ভারতে থাকে। তার পুতনি তার কাছে থেকে লেখা-পড়া করে। গত মঙ্গলবার(১১ এপ্রিল) সকালে সে স্কুল শেষে বাড়ি ফেরার পথে শাকিল নামে এক বকাটে রাস্তা থেকে মুখ চেপে পাশের ধান ক্ষেতে নিয়ে যায়। পরে তার মুখ ও হাত পা বেধেঁ ধর্ষণের চেষ্টা করে  । এসময় পাশ থেকে এক মহিলা দেখে ফেললে শাকিল তাকে ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুকে ক্ষেত থেকে হাত-পা বাধাঁ অবস্থায়  উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূূব হাসান বিষয়টি নিশ্চিত করে  জানান,অভিযোগ পেয়ে ধর্ষণ চেষ্টাকারীকে আটক করা হয়েছে। এখন মামলার প্রক্রিয়া চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।