বেনাপোলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর শোক দিবস পালন 

বেনাপোলে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডর শোক দিবস পালন 
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোলে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বেনাপোল শাখার উদ্যোগে (দিঘীরপাড়) নুরে মদিনা কওমি মাদ্রসা ও এতিমখানার এতিম কোরাআনের পাখিদের নিয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফারুক হোসেন উজ্জলের নেতৃত্বে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্টে বঙ্গবন্ধু ও তার পরিবার যে নির্মম হত্যাকান্ড শহীদ হন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া অনুষ্ঠান শেষে সকল এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়াও এতিম শিশুদের মাঝে মাস্ক, সাবান, টিস্যু ও চকলেট বিতরণ করা হয়। আয়োজনের সার্বিক সহযোগীতায় ছিলেন শার্শা ও বেনাপোল মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাবৃন্দ।
ফারুক হোসেন উজ্জল বলেন, ১৫ই আগষ্ট বাঙ্গালী জাতির কলঙ্কময় একটি দিন। আমরা জানি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান ২৪ বছর পাকিস্তানি দুঃশাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম এবং স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন। তিনি সারাজীবন দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন। নিপীড়িত মানুষের মুক্তির জন্য আমাদের প্রেরণার বাতিঘর হিসাবে উৎসাহও চেতনা জুগিয়েছেন। আমরা তারই আদর্শে অনুপ্রাণিত হয়ে বাঙালির জন্য ভবিষ্যতে কাজ করে যাবো।
উক্ত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল হক খোকন ও সাধারণ সম্পাদক মো: মহিদুল ইসলাম এবং কাউন্সিলার মো: রাশেদ আলী। আরো উপস্হিত ছিলেন নুরে মদিনা কওমী মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা মো: মোস্তফা  কামাল।
এছাড়াও উপস্হিত ছিলেন বেনাপোল ও শার্শা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতা মো: মিয়াদ মেম্বার, মো: কামরুজ্জামান তরু, মো: হাসেম আলী, মো: ওসমান আলী, মো: শরীফ হোসেন, মো: জাহিদ হাসান,শেখ ফরিদ, মাহবুব, মিল্টন, রুবেল ও সিয়াম সহ আরো অনেকে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।