আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৩, আহত ৭৯

নিউজ ডেস্কঃ  আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা জানাচ্ছেন, এ ঘটনায় আরও ৭৯ জন আহত হয়েছেন। খবর বিবিসির।

কাবুলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুরাতন ভবনের কাছে এই বিস্ফোরণ ঘটে। ওই এলাকাটিতেই ইউরোপিয়ান ইউনিয়ন ও আফগান হাই পিস কাউন্সিলের অফিস অবস্থিত।

তালেবান এই হামলার দায় স্বীকার করেছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোমা লুকানোর জন্য অ্যাম্বুলেন্স ব্যবহার করেছিল হামলাকারীরা।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর বিদেশি দূতাবাস ও শহরে পুলিশের সদরদপ্তরে মানুষ আশ্রয় নেয়। এসময় শহরের কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

এর আগে গেলো সপ্তাহে কাবুলে বিলাসবহুল হোটেলে সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।