যৌতুকের জন্য গৃহবধূর ওপর অমানসিক নির্যাতন

দুলাল পাল স্টাফ রিপোর্টার:  মানিকগঞ্জ জেলা ঘিওর থানাধীন তেরশ্রী গ্রামে কুখ্যাৎ মাদক ব্যবসায়ী ও মাদকাসক্ত তাপস রায় ,পিতা -সুবল রায়,অপু রায় ,পিতা -সুবল রায় এরা যৌতুকের জন্য আল্পনা নামে এক গৃহবধূর উপর চালাচ্ছে দিন রাত অমানসিক নির্যাতন।ঐ গৃহবধূ আল্পনা সরকার তাদের অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনাল তাপস রায়ের বিরুদ্ধে গ্রেফতারী পরওয়ানা জারি করেন এবং অপু রাণীর বিরুদ্ধে সমন জারি করেন।এই ঘটনায় তাপসকে গ্রেফতার করার জন্য ঘিওর থানার সাব ইন্স্পেক্টর আলীম সাহেব জানান আদালতের নির্দেশে ঐ তাপস রায়কে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে। মাদক ব্যবসায়ী ও গৃহবধূর নির্যাতনকারী তাপস যে কোন কৌশলে পালিয়ে যায়।

এ ব্যপারে সাব ইন্সপেক্টর আলীম সাহেব সাংবাদিকদের আরও জানান নারী নির্যাতনকারী তাপস রায় যেখানেই পালিয়ে থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।