শৈলকুপায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার দুধসর আবাসন প্রকল্পের সামনে পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে ১ ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে পুলিশের দুই কনস্টেবল। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, বোমা ও ধারালো অস্ত্র এবং গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে।   রোববার ভোর ৩ টার দিকে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, ঝিনাইদহের শৈলকুপার ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর আবাসন প্রকল্পের সামনে একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় শৈলকুপা থানা পুলিশের টহল দল ঘটনাস্থলের কাছাকাছি পৌছালে পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছুড়ে মারে ডাকাতরা। এসময় পুলিশ পাল্টা গুলি চালালে উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাতরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ নিহত ১ ডাকাতের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম ও আমদ আলী আহত হয়। ঘটনাস্থল থেকে ১ টি শাটারগান, ২ রাউন্ড গুলি, ৫ টি তাজা বোমা, ধারালো অস্ত্র, দড়ি ও গাছকাটা করাত উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার করে শৈলকুপা থানা চত্তরে রাখা হয়েছে। তবে নিহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।