× Banner
সর্বশেষ
জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত নেপালে ধর্মীয় উত্তেজনা: সামাজিক মাধ্যমে ছড়ানো দাবিগুলোর বাস্তবতা ভোর থেকে ঢাকায় বৃষ্টি, তাপমাত্রা কিছুটা কমার আভাস আজ ১৮ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ ত্রিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রায় ২০ বছর পর বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রথমবারের মতো ভুটান থেকে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে। রোববার দুপুরের দিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ভুটান থেকে পাথর ভর্তি ২টি ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করে। বাংলাবান্ধা জিরো পয়েন্টে ভুটান থেকে আগত প্রতিনিধি দলকে স্বাগত জানান বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবসায়ী ও শ্রমিকরা।

ফিতা কেটে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। পরে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন ও ভুটানের রিজিং এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী মুন্না খান, মেসার্স আখি এন্ড অপু ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোজাফ্ফর হোসেন, আমদানিকারক আবুল খায়ের প্রধান ও  সিএন্ডএফ এজেন্ট সাইদুর রহমান উপস্থিত ছিলেন।

আমদানিকারক আখি এন্ড অপু ট্রেডার্স প্রথম বারের মতো ভুটান থেকে এই পাথর আমদানি করেন। এর মাধ্যমে ভুটানের সাথে বাণিজ্য সম্প্রসারণের নতুন দিগন্তের সুচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

১৯৯৭ সালের ১ সেপ্টেম্বর নেপাল-ভারত ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর বিষয়ে একটি বাণিজ্যচুক্তি হয়। পরে ২০১১ সালে ভারত থেকে পণ্য আমদানি রফতানি শুরু হয়। কিন্তু দীর্ঘ দুই দশক পর প্রথমবারের মতো  ভুটান থেকে পণ্য আমদানি কার্যক্রম শুরু হলো।

চুক্তি অনুযায়ী ভুটান থেকে বাংলাদেশে ৭৪টি পণ্য এবং বাংলাদেশ থেকে ভুটানে ৬৮টি পণ্য আমদানি-রপ্তানি করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..