বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
যশোরের বেনাপোলে ৭০ বোতল ফেনসিডিলসহ রাসেল হোসেন (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা।
সোমবার (৩০ মে) সকালে বেনাপোল দিঘীরপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাসেল বেনাপোল পোর্ট থানার  কাগজপুকুর কলোনী পাড়ার বেলায়েত হোসেনের ছেলে।
যশোর র‌্যাব-৬ এর কোম্পানি লে: কমান্ডার এম নাজিউর রহমান বলেন, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিলসহ রাসেলকে আটক করা হয়।
আটককের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক রাসেল হোসেন এলাকায় চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত বলে জানায় র‌্যাব।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।