× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

বেনাপোলে নকলের অভিযোগে অভিযুক্ত শিক্ষকের সংবাদ প্রকাশ না করার জন্য অর্থ বিতরন

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বজলুর রহমানের পিএসসি পরীক্ষায় নকল দেয়ার সহযোগিতায় হাতে নাতে ধরা পড়ে শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুস সালামের কাছে। এ ঘটনায় তার নকল দেয়ার অভিযোগ সত্য নয় বলে কিছু সাংাবদিকদের ভিতর টাকা বিতরন করেছেন শিক্ষক বজলুর রহমান।

শিক্ষক বজলুর রহমান গত ২৩ নভেম্বর পিএসসি পরিক্ষার হলে নিজে নকল সরবরাহের সময় শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালামের কাছে হাতে নাতে ধরা পড়ে। এ ঘটনায় স্কুল পরীক্ষার হল থেকে শিক্ষক বজলুর রহমানকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুস সালাম শিক্ষককে বিনাশ্রমে ৭ দিনের জেল প্রদান করেন।

এরপর গত ২৪ তারিখ শনিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিপিই আবুল কাশেম বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তদন্তের জন্য আসে। সাংবাদিকরা খবর পেয়ে সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে শিক্ষক বজলুর রহমান প্রাথমিক শিক্ষক সমিতির নেতাদের মাধ্যমে সাংবাদিক আব্দুল মান্নানের কাছে অর্থ প্রদান করেন যাহাতে সংবাদপত্রে তার বিরুদ্ধে কোন খবর প্রকাশ না হয়।

এ ঘটানায় সাংবাদিক মান্নানের টাকা নেওয়ার জোর প্রতিবাদ জানায় দৈনিক নওয়ারপাড়ার বেনাপোল প্রতিনিধি আনিছুর রহমান ও বাংলানিউজের ষ্টাফ আজিজুল হক।
সাংবাদিক মান্নান কিছু অনলাইন এবং গন্ডমুর্খ লোকদের দেখিয়ে অর্থ নিয়ে তাদের ৫০০ শত টাকা করে দেয় এবং নিজে বাকিটা পকেটস্থ করেন বলে অভিযোগ উঠেছে।

বেনাপোলের দুইজন সাংবাদিক এ ঘটনার সত্যতা শিকার করে বলেন আমাদের শার্শার মান্নান ভাই ৫ শত করে টাকা দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..