× Banner
সর্বশেষ
অন্তর্ভুক্তিমূলক মানবিক সমাজ গঠনে ইসলামিক উম্মাহ’র সহযোগিতা বৃদ্ধির আহ্বান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর শেখ হাসিনা ফিরলে তাকে স্বাগত জানাবো – প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার ‘দফা এক, দাবি এক ,মিলনের পদত্যাগ’ স্লোগানে সাইন্সল্যাব অবরোধ আগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১৫০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ আটক  বিশ্বকাপ সেমিফাইনাল বিশ্লেষণ: কার হাতে উঠতে পারে শিরোপা? আগামী পাঁচ দিনজুড়ে বৃষ্টি, কোথাও হতে পারে অতি ভারি বর্ষণ আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

বেনাপোলে ধর্ষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
বেনাপোলে ধর্ষন চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোলে এক প্রবাসীর স্ত্রীকে  ধর্ষন চেষ্টার অভিযোগে হান্নান মোড়ল (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে সোমবার রাত্রে এ ঘটনা ঘটার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে রাতেই পুলিশ ওই বৃদ্ধকে আটক করে।
এ ব্যাপারে থানায় একটি শ্লীলতা হানির মামলা দায়ের হয়েছে।
হান্নান মোড়ল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামের মৃত আব্দুল  কাশেম এর ছেলে।
ছোটআঁচড়া গ্রামের হালিমা বেগম বলেন,একই গ্রামের জনৈক প্রবাসীর স্ত্রী কুলসুম বেগমের বাড়িতে গ্যাস সিলিন্ডার দিতে গিয়ে রাত্রে হান্নান মোড়ল তাকে ধর্ষন চেষ্টা করতে ব্যার্থ হয়। এসময় কুলসুম চিৎকার করলে আশে পাশের লোকজন জড় হয়ে ওই বৃদ্ধকে হাতে নাতে ধরে ফেলে।
এসময় কুলসুম বটি দিয়ে ধর্ষনচেষ্টাকারী হান্নানকে কুপানোর চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। কুলসুম সুমন নামে এক জুয়েলারী ব্যবসায়ির  ছোটআঁচড়ার বাড়িতে ভাড়া থাকে।
নাম প্রকাশ না করার শর্তে ছোটআঁচড়া গ্রামের এক নারী বলেন, ওই বৃদ্ধ খুব খারাপ মানুষ। এর আগেও এরকম একটি কাজ করে ৫ হাজার টাকা জরিমানা দিয়েছে। এছাড়া কুলসুম ও খুব একটা সুবিধাজনক মেয়ে নয়। তার স্বামী বিদেশ থাকে।
অভিযুক্ত হান্নান মোড়লের বিয়াই রেজাউল ইসলাম বলেন, এটা একটা সাজানো নাটক। তার বিয়াই  গ্যাস সিলিন্ডার এর ব্যবসা করে। টাকা পয়সা নিয়ে উভয়ের মধ্যে ঝামেলা থাকায় ধর্ষন চেষ্টার অভিযোগ করে সে গ্রামের মানুষ জড় করে এবং মামলা দায়ের করে। তবে দুই পক্ষ বিষয়টি কোর্টের মাধ্যেমে মিমাংসা করে নিবে।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভুইয়া বলেন,এ বিষয় থানায় একটি শ্লীলতা হানির মামলা হয়েছে।আটককৃত ব্যাক্তিকে মঙ্গলবার  যশোর আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..