বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোলে গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বেনাপোল সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ বাবলু মোড়ল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক বাবলু বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের মৃতঃ আতিয়ার মোড়লের ছেলে।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বেনাপোল পোর্ট থানার এসআই শফি আহমেদ রিয়েল সংগীয় অফিসার ফোর্স সহ বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা সহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।