বেনাপোলে কোটি টাকা মুল্যের ইউএস ডলার জব্দ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল প্রতিনিধিঃ বেনাপোল(যশোর):  বেনাপোল সীমান্ত পথে পাচারের সময় প্রায় কোটি টাকা মুল্যের ১ লাখ  ১১ হাজার ৯শ ইউএস ডলার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার(০৬ মে) রাত ৯ টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা বেনাপোলের সাদিপুর কাঠালবাগান নামক স্থান থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যা এই বৈদেশিক মুদ্রার চালানটি জব্দ করে।

 বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রা পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে  এক পাচারকারী এপারে প্রবেশ করলে ধাওয়া করা হয়।  এসময় সে তার কাছে থাকা একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি ওই পোটলার মধ্য থেকে প্রায় কোটি টাকা মুল্যের ১লাখ  ১১ হাজার ৯শ ইউএস ডলার পাওয়া যায়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের চেকপোষ্ট আইসিপি ক্যাম্পের সুবেদার শ্রী হারাধন বিষয়টি নিশ্চিত করে    জানান, জব্দকৃত ডলার বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান  তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।