× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

ফেদেরার নেই রিও অলিম্পিকে

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জুলাই, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রজার ফেদেরার হাঁটুর চোটের কারণে রিও অলিম্পিক থেকে ছিটকে গেলেন। শুধু রিও অলিম্পিক নয়, বাকি মৌসুমেই আর কোর্টে নামতে পারবেন না ১৭টি গ্র্যান্ড স্লামজয়ী এই সুইস টেনিস তারকা।

এ বছরের ফেব্রুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন ফেদেরার। পরে পিঠের চোটে ফ্রেঞ্চ ওপেনটা খেলতে পারেননি। উইম্বলডনে খেলতেও বেশ ধকল পোহাতে হয়েছে।

আর এবার রিও অলিম্পিক থেকে ছিটকেই গেলেন। অলিম্পিকে সুইজারল্যান্ডের প্রতিনিধিত্ব করতে পারবেন না ভেবে ভীষণ হতাশ ৩৪ বছর বয়সি টেনিস তারকা।

ফেদেরার মঙ্গলবার নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘খুব হতাশার সঙ্গে জানাচ্ছি, রিওতে সুইজারল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করতে পারব না। এমনকি গোটা মৌসুমেই আর খেলতে পারব না আমি। হাঁটুর চোট সারাতে আমার আরো বড় রিহ্যাবের প্রয়োজন।’


এ ক্যটাগরির আরো খবর..