বেনাপোলে ওয়ারেন্টভুক্ত ১০ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল সীমান্তে ওয়ারেন্টভুক্ত ১০ আসামিকে গ্রেফতার করেছে বেনা‌পোল পোর্টথানা পুলিশ।

শুক্রবার (২৬ অক্টোবর)  দিনভর অভিযান চালিয়ে বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্টথানার বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, বেনাপোল সীমান্তে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিরা এলাকায় ফি‌রে অবস্থান করছেন। এমস সংবা‌দের ভি‌ত্তি‌তে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বেনাপোল পোর্টথানার উপ-পরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, গ্রেফতাকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।