বেনাপোলে আন্তর্জাতিক চেকপোষ্টে পরিত্যাক্ত অবস্থায় ২৪৭০ পিস ইয়াবা উদ্ধার

এম,এ,জলিলঃ শার্শা যশোর সংবাদদাতাঃ যশোরের  বেনাপোলে পরিত্যাক্ত অবস্থায় ২৪৭০ পিস ইয়াবা উদ্ধার । বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট এলাকার সাদীপুর রোডস্থ শ্যামলী পরিবহন এর সামনে থেকে পরিত্যাক্ত অবস্থায় ২ হাজার ৪শত ৭০ সত্তুর পিস ইয়াবা উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। এসময় আশেপাশে কাউকে পাওয়া যায় নি।

বেনাপোল পোর্ট থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ঘটনা স্থলের উৎসুক জনতার মাঝে কৌতুহলের সৃষ্টি হয়। রাস্তার পাশে পড়ে থাকা পরিত্যাক্ত অবস্থায় একটি বোমা সাদৃশ্য কৌটা পড়ে থাকতে দেখে তাদের মনে নানা রকম প্রশ্ন জাগে। এই সময় তারা পোর্ট থানায় খবর দেয়।

খবর পেয়ে সাথে সাথে ফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌছে বোমা সাদৃশ্য ঐ কৌটাটি আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। অভিনব পন্থায় প্যাকিং করা বোমা সাদৃশ্য কৌটাটি অত্যান্ত সতর্কতার সাথে খোলা হয়। এবং সেখান থেকে ২ হাজার ৪৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনায় যারা জড়িত থাকতে পারে তাদের সন্ধানে অভিযান চলবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Biswajit Shil
সংবাদ প্রতিনিধি

Biswajit Shil

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।