প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব (পিএস) মোহাম্মদ সামছুল আলমের বিরুদ্ধে আইনি নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে তাকে ৭২ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বুধবার আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শওকত আলী পাটোয়ারি তুহিন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক (আসিফ) এর মাধ্যমে এ নোটিশ পাঠান।





