× Banner
সর্বশেষ
সীমান্তে পুশইন ইস্যুতে উত্তেজনা: একাধিক সীমান্তে শতাধিক মানুষকে ঘিরে জটিল পরিস্থিতি ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ শুরু, ১৫ জুন বাজেট পাসের লক্ষ্য আজ ৭ জুন বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুন (২৩ জ্যৈষ্ঠ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে কালীগঞ্জে সড়কে একের পর এক দূর্ঘটনায় আহত -২৫; এগিয়ে আসেনি উপজেলা প্রশাসন বিপদ দেখেও ফিরে গেল ফায়ার সার্ভিস কালীগঞ্জে ইয়াবা ও কোরেক্স সিরাপসহ দুজন আটক নাগরিকদের জন্য ‘দক্ষিণের জানালা’ খুললো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃক্ষরোপণের পরামর্শ প্রধানমন্ত্রীর ১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

বেগম খালেদা জিয়া এরশাদ এর শ্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন— তৃপ্তি

Kishori
হালনাগাদ: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
বেগম খালেদা জিয়া এরশাদ এর শ্বৈরাচার থেকে

শার্শা উপজেলার গোগা ইউনিয়নে বাংলাদেশ জাতিয়তাবাদী দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও পুর্নাঙ্গ সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ৪ টার সময় উপজেলার গোগা ইউনিয়ন এর ইছাপুর গ্রামে এ দোয়া অনুষ্টিত হয়।
গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি হযরত আলী মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে যশোর ৮৫ শার্শা-১ আসন এর সাবেক এমপি এবং আসন্ন ত্রায়োদশ জাতিয়  সংসদ এর ধানের শীষ এর মনোনিত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরন করলে গনতন্ত্রকে অনুসরন করা হয়। তাই বাংলাদেশের জন্য গনতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতা জরুরী। আসুন তার জন্য সকলে আমরা দোয়া করি।
তিনি আরো বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য জনগনের জন্য গনতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি এরশাদ এর শ্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলেন। মানুষের ভালোবাসা নিয়ে তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ সেই মানুষটাই আজ হাসপাতালে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সকলে মহান রাব্বুল আলামীন এর কাছে ফরিয়াদ করব তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে এসে বিএনপির হাল ধরুক।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কারি আব্দুর রশিদ। দোয়া অনুষ্ঠানে স্থানীয় বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মোনাজাত করেন।


এ ক্যটাগরির আরো খবর..