বৃহস্পতিবার রংপুরে সকাল-সন্ধ্যা হরতাল

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো: রংপুর মহানগর জাতীয় পার্টির (জাপা) সদস্য সচিব ইয়াসীর আহম্মেদের ওপর হামলার ঘটনায় আগামী বৃহস্পতিবার  সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রংপুর জেলা জাতীয় পার্টি।

রবিবার বেলা ১ টায় রংপুর মহানগরীতে বিক্ষোভ শেষে জাতীয় পার্টির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এ হরতালের ডাক দেয়। জাপা’র সদস্য সচিব ইয়াসীর আহম্মেদের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরীর মুন্সিপাড়া কবরস্থানের সামনে কবর জিয়ারত করে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত ইয়াসীরকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় স্থানীয়রা। বর্তমানে তিনি রমেক হাসপাতালের আইসিইউ এ চিকিৎসাধীন রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।