× Banner
সর্বশেষ
আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন

বিহারের নতুন মুখ্যমন্ত্রী নিতীশ কুমার

admin
হালনাগাদ: শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

আন্তর্জাতিক ডেস্ক: নিতীশ কুমার ভারতে বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন । তার সঙ্গে উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী প্রতাপ।

শুক্রবার পাটনার গান্ধী ময়দানে আয়োজিত অনুষ্ঠানে শপথ নেন তারা। শপথ নিয়েছেন নতুন মন্ত্রিসভার সদস্যরাও।

নিতীশ কুমার এবার নিয়ে পঞ্চমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। সাবেক প্রতিদ্বন্দ্বী লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ও কংগ্রেস পার্টির সঙ্গে একজোট হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থীকে নির্বাচনে হারিয়েছেন নিতীশ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী এস সিদ্ধারামাইয়াহ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিহারের নির্বাচন মোদী ও তার দলের জনপ্রিয়তার পরীক্ষা ছিল। দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন তিনি। সেসময় নিতীশ ও তার মিত্র যাদবের কড়া সমালোচনা করেছিলেন মোদী।

নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে ১৭৮টিতেই জয়লাভ করে নিতীশ নেতৃত্বাধীন জোট। বিজেপি মাত্র ৫৮টি আসন পায়।


এ ক্যটাগরির আরো খবর..