ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, আজ ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৮ হাজার ৯১৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৭৭৬ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ১ লাখ হাজার ৬৬০ জন।
করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৫ লাখ ৪৯ হাজার ৪৭৫ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এ দেশটিতে সুস্থতার হার ৯৫ ভাগ।
সারাবিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় এবং মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬২ হাজার ৯৬৫ জন। এবং এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৫ হাজার ৯১ জন। তবে দেশটিতে সুস্থতার হার ৯৮ ভাগ।
করোনা আক্রান্তের সংখ্যায় তৃতীয় এবং মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৫৩ জন। এবং আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৯৯ হাজার ৩৩২ জন। ব্রাজিলে সুস্থতার হার ৯৬ ভাগ।
করোনায় মৃতের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ হাজার ৯৫ জন। আর এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৫০৭ জন। এ দেশটিতে করোনায় সুস্থতার হার ৮৭ এবং মৃত্যুর হার ১৩ ভাগ।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১০ লাখ ৪১ হাজার ৭ জন। আর মৃতের সংখ্যা ১৮ হাজার ১৩৫ জন।
সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (৩৮ লাখ ৪৬ হাজার ৯৫ জন), দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারত (৩৪ লাখ ৬৯ হাজার ৮৪ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল (৩৪ লাখ ৫৩ হাজার ৩৩৬ জন)।