× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১৬

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিঙ্গাপুরের নাম। ৬৩টি দ্বীপের সমন্বয়ে গঠিত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরের মূল দ্বীপ সিঙ্গাপুর হলো এর রাজধানী। এ শহরটিকে পুলাউ উজং নামেও ডাকা হয়।

ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ)-এর বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় সিঙ্গাপুরের পরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, হংকং, সুইজারল্যান্ডের জেনেভা ও ফ্রান্সের প্যারিস।

বিশ্বের ২০৩টি দেশের ওপর ইআইইউ-এর পরিচালিত সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। জনসাধারণের জীবনমান, দ্রব্যমূল্য, শক্তির ব্যবহার, স্বাস্থ্যসেবার মান, প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক বাজারে সংশ্লিষ্ট দেশের মুদ্রার মানসহ নানা বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে এ তালিকা প্রস্তুতে।

ব্যয়বহুল শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে যুক্তরাজ্যের লন্ডন। আর সপ্তম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

তালিকায় সর্বনিম্নে ঠাঁই হয়েছে জাম্বিয়ার রাজধানী লুসাকার। অর্থাৎ বিশ্বের সবচেয়ে সস্তা শহর এটি। আর এর ঠিক পরেই রয়েছে ভারতের দুই শহর ব্যাঙ্গালোর ও মুম্বাই।


এ ক্যটাগরির আরো খবর..