× Banner
সর্বশেষ
বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার হবে – আইনমন্ত্রী অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ

নিউজ ডেস্ক

বিশ্বের বুকে বাংলাদেশ আজ তিন নম্বরে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
বাংলাদেশ আজ তিন নম্বরে

বিশ্বের বুকে বাংলাদেশ আজ তিন নম্বরে। যার ফল স্বরূপ প্রধানমন্ত্রী জাতিসংঘ থেকে জিডিপি পুরষ্কারে ভূষিত হয়েছেন। এ বছর দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে ২৫০ ডলার, যা ভারতকেও ছাড়িয়ে গেছে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খুলনায় পূর্ণাঙ্গরূপে চালু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। এছাড়া সকল বিভাগে চালু হবে বিটিভির কেন্দ্র। এর ফলে শিল্প সাহিত্যর বিকাশ হবে এবং নতুন নতুন প্রতিভা আত্বপ্রকাশ করবে। একই সঙ্গে কর্মসংস্থানের সৃষ্টি হবে। নির্বাচনের আগেই খুলনায় বিটিভি পূর্ণাঙ্গ রূপে চালু হবে।

পরে বেলা ১২ টায় মন্ত্রী খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত প্রধানমন্ত্রীর সাংবাদিক কল্যাণ তহবিল হতে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ। আরও বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপিত কুদ্দুস আক্তার ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন। সাংবাদিকের পক্ষ থেকে বক্তৃতা দেন অমীয় কান্তি পাল।

অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা ও খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় ৭৫ জন সাংবাদিকের মাঝে দশ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়। এর আগে মন্ত্রী বিটিভি ও বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র পরিদর্শন করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

 


এ ক্যটাগরির আরো খবর..