বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায় -কৃষিমন্ত্রী

বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায় -কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, বিশ্বের অনেক দেশ এখন বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে চায়।

পাকিস্তান আমলে দেশটি দুর্ভিক্ষের দেশ, দরিদ্র দেশ হিসেবে পরিচিত ছিল। স্বাধীনতার পর অনেক উন্নত দেশ এটিকে তলাবিহীন ঝুড়ির দেশ বলেছিল, তুচ্ছতাচ্ছিল্য করেছিল। তারা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কীভাবে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তা জানতে চায়।

আজ শাহবাগে জাতীয় জাদুঘর মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত ল্যাপটপ, ক্রীড়া সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

শিশু-কিশোরদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নতুন প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। তোমরা শেখ রাসেলের উত্তরসূরি। শেখ রাসেলের আদর্শ ও চেতনায় তোমাদের নিজেদেরকে গড়ে তুলতে হবে। দেশপ্রেম ও মানুষকে সেবা করার মানসিকতা নিয়ে তোমাদেরকে বড় হতে হবে।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহিদউল্লা খন্দকার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কেএম শহিদ উল্যা ও পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।