× Banner
সর্বশেষ
কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে চার‌দিনে দেশে ফিরেছেন ২২১ জন সিলেট বিমানবন্দর থেকে সড়কপথে মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেসি ম্যাজিকে আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপে শুভ সূচনা আর্জেন্টিনার সিলেট মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী লিওনেল মেসির মহাকাব্যিক হ্যাটট্রিকে ‘চ্যাম্পিয়নদের অভিশাপ’ ঘুচল আর্জেন্টিনার আজ বুধবার (১৭ জুন) আপনার রাশিফলে কী রয়েছে আজ ১৭ জুন বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঝিনাইদহে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জে ১০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী রূপালীর স্বামী মিজান গ্রেপ্তার

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্পের মেয়ে ইভানকা

admin
হালনাগাদ: সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার পরামর্শদাতা হিসেবেই কাজ করেন মেয়ে ইভানকা ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের মেয়ে পেতে পারেন আরও বড় দায়িত্ব। তিনি এবার হতে পারেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি তার দ্বিতীয় দফার মেয়াদ হওয়ার তিন বছর আগেই পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। কে হবেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট।

বেশ কয়েকটি নাম শোনা যাচ্ছে ওই পদের জন্য। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম ইভানকার। দৌঁড়ে রয়েছে নিকি হ্যালিও। নিকি জাতিসংঘের দূত ছিলেন। সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। এছাড়া তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি নাম।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল বিশ্বব্যাংক। ওই ব্যাংকের অধিকাংশ শেয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবেন, তা কার্যত ওই দেশই ঠিক করে দেয়।

২০১২ সালেও জিম ইয়ং কিমকে বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেবার কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। নির্বাচনে লড়ে এই পদে আসতে হয়েছিল জিম ইয়ং কিমকে। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করা হচ্ছে। তারপরও যদি ট্রাম্পের মেয়ে দায়িত্ব পান, তাহলে তা নজিরবিহীন হতে পারে বলে মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..