× Banner
সর্বশেষ
আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হচ্ছে অক্টোবরে

ACP
হালনাগাদ: রবিবার, ৩১ জুলাই, ২০২২
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ শুরু

দেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানোন্নয়নে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমির আওতায় চলতি বছরের অক্টোবর মাসে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে যুগোপযোগী প্রশিক্ষণ মডিউল তৈরি করা হচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। একাডেমির আওতায় শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রভাষকদের প্রশিক্ষণ দেওয়া হবে।

রোববার (৩১ জুলাই) দুপুরে ইউজিসিতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত মডিউল প্রণয়নে গঠিত বিশেষজ্ঞ কমিটির এক সভায় এসব কথা জানানো হয়।

ইউজিসি সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানি ফকির, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশারফ হোসেন প্রমুখ।

ইউজিসি জানিয়েছে, সরকারের স্ট্র্যাটেজিক প্ল্যান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ : ২০১৮-২০৩০-এর অংশ হিসেবে ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ চলমান রয়েছে।

সভায় জানানো হয়, প্রস্তাবিত ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি প্রতিষ্ঠার আগ পর্যন্ত বিভিন্ন সুবিধাজনক ভেন্যুতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে। প্রাথমিকভাবে নতুন নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের চার মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং দেওয়া হবে। ৬০ ভাগ একাডেমিক ডেভেলপমেন্ট ও ৪০ ভাগ নন-একাডেমিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

সভায় অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বাধ্যতামূলক কোনো প্রশিক্ষেণের ব্যবস্থা নেই। এটি করা গেলে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি পাবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ট্রেনিং কীভাবে হবে, মডিউলের ধরন কেমন- ইত্যাদি নিয়ে কাজ চলমান রয়েছে।

অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বলেন, প্রশিক্ষণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধি হবে। প্রশিক্ষণ মানসম্মত শিক্ষক তৈরিতে ভূমিকা রাখবে। ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি শিক্ষকদের প্রশিক্ষণদানে স্থায়ী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি বলেন, ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি অবকাঠামো চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত দেশের বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও জ্যেষ্ঠ শিক্ষকদের জন্যও প্রশিক্ষণের সুযোগ থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..