× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

ডেস্ক

বিশ্বকাপ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় চ্যালেঞ্জে বাংলাদেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বিশ্বকাপ সামনে রেখে ওয়েস্ট

আজ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার (২৭ অক্টোবর) ক্যারিবীয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকলেও লিটন মনে করিয়ে দিলেন শর্টার ফরম্যাটে উইন্ডিজের সাফল্যের ইতিহাসের কথা।

 বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা, চ্যালেঞ্জিং ম্যাচের। অন্যদিকে, খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক শেই হোপের।

দু’দলের গল্পটা দু’রকম। টি-২০’তে টানা ৪ সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে, এই সিরিজে দু’দলের লক্ষ্যটা একই।

মিরপুরে ওয়ানডে সিরিজ জয়ে স্বস্তি টাইগার শিবিরে। যদিও মিডল অর্ডারের ধারাবাহিকতার অভাব নিয়ে হচ্ছে আলোচনা। গেলো বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩-০’তে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুখস্মৃতি থাকলেও লিটনের চোখে এই সিরিজে এগিয়ে ক্যারিবীয়ানরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি তিন মাসের মতো। তবে, বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র ছয় ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের।

ম্যাচ ডে’র আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। ফ্লাড লাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শর্টার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ।

এদিকে, প্রথম টি-টোয়েন্টির একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। দলে ফিরছেন লিটন দাস। ওপেনিংয়ে সাইফের সঙ্গী হতে পারেন তানজিদ তামিম। শামীম পাটওয়ারী ও নুরুল হাসান সোহানও আছেন টিম ম্যানেজমেন্টের পরিকল্পনায়। মিরপুরের মতো কালো পিচ না হলেও, তিন স্পিনারকে নিয়েই একাদশ সাজাতে পারে টাইগাররা।


এ ক্যটাগরির আরো খবর..