× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

‎পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

খুলনার পাইকগাছায় সড়কের মাঝখানে বড় গর্তের সৃষ্টি হওয়ায় বাস, ট্রাক ও পণ্যবাহী ভারী যানবাহনসহ সব ধরনের পরিবহন মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে। গর্তগুলোতে পানি জমে কাদায় পরিণত হওয়ায় প্রতিদিন ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

আঠারো মাইল পাইকগাছা সড়কের গদাইপুর বাজারে বাক সরলীকরণ করা রাস্তার মুখে মাঝখানে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বাক সরলীকরণ করা হলেও দক্ষিণ পোশের রাস্তায় বাক তৈরি হয়েছে। আর বাকের মুখে বড় গর্ত সৃস্টি হয়েছে। স্থানিয়রা গর্তে ভাঙ্গা ইট ফেলে কিছুটা ভরাট করে বাশেঁ লাল কাপড় বেধে দিয়েছে।

উপকূলের একটি গুরুত্বপূর্ণ উপজেলা পাইকগাছা। প্রতিদিন মাছ, কৃষি ও বাণিজ্যপণ্য ভারি যানবাহনের সরবরাহ করা হয়। তাছাড়া ঢাকা, চট্রগ্রাম, ময়মনসিংহগামী পরিবহন, ট্রাক, বাস, মাইক্রোবাস, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ হাজার হাজার গাড়ী চলাচল করে। গর্তটি সংস্কার না করলে ভেঙ্গে আরো বড়ো হবে বাড়বে দুর্ঘটনা।

‎প্রায়ই অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল ও পথচারীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। বিশেষ করে রাতের আঁধারে গর্ত দেখতে না পেয়ে মোটরসাইকেল ও অটোরিকশা উল্টে প্রায়ই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে।

‎খুলনা সওজ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ তানিমুল ইসলাম বলেন, সড়কের গর্তটি খুব দ্রুত মেরামত করে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..