× Banner
সর্বশেষ
সড়কের পাশে ধানের শীষ নিয়ে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী এসডিজি অর্জনে নারী নেতৃত্ব অপরিহার্য – শামা ওবায়েদ রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর জলবায়ুর নিষ্ঠুর শাস্তি মানচিত্র থেকে মুছে যাওয়ার ঝুঁকিতে দক্ষিঞ্চল, লাখো মানুষের অস্তিত্বের লড়াই ঝিনাইদহে ৪ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ মধুখালী উপজেলার বাগাট বাজারে পচা মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ,ব্যবসায়ীকে জরিমানা পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান – পরিবেশমন্ত্রী উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ মাদারীপুরে ‘পদ্মা পাড়ে জীবন যুদ্ধ’ শীর্ষক বন্যা ও দুর্যোগ মোকাবিলা মাঠ মহড়া অনুষ্ঠিত পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

উপকূলের শ্যামনগরে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ACP
হালনাগাদ: বুধবার, ৮ জুলাই, ২০২৬
বীজ ও সার বিতরণ

আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিজস্ব চত্তরে বুধবার(৮ জুলাই) সকালে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার ৮০০ জন কৃষক ও কৃষাণীর মাঝে মাথাপিছু ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।  বিতরণকৃত আমন ধানের জাতের মধ্যে ছিল ব্রি-৮৭ ,ব্রি-১০৩, বিনা-১৭, বিনা-২৬।

বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক।  স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওয়ালিউল ইসলাম।

 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ, উপজেলা জাময়োতের আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলায়মান কবীর, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব সভাপতি সামিউল আযম মনির, কৃষকবৃন্দ,উপজেলা জামায়াত ও বিএনপি নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..