ঢাকা: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো কোন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রতিমন্ত্রী এক অভিনন্দন বার্তায় বলেন, প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা অর্জন করায় আমরা আনন্দিত ও গর্বিত। এ টুর্নামেন্টে বাংলাদেশ ধারাবাহিকভাবে ভালো খেলে আজ বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রতিমন্ত্রী।

