মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে ধর্ষণ শেষে হত্যার ১৫ মাস পরে বাদীকে না জানিয়ে গোপনে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর প্রধান অভিযুক্তদের বাদ দিয়ে শুধুমাত্র আত্মহত্যার কথা অভিযোগপত্রে উল্লেখ করায় তা প্রত্যাহার করেছে নিহত স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপীর পরিবার। এদিকে বাদী পক্ষের আইনজীবীর দাবি, আসামীদের বিচারের হাত থেকে বাঁচাতে কৌশলে তাদের নাম অভিযোগপত্রে বাদ দেয়া হয়েছে। অন্যদিকে, ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়ায় বিষপানে আত্মহত্যায় দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে জানায়, মামলার ৪র্থ তদন্তকারী কর্মকর্তা সিআইডি।
২০১৫ সালের ১৩ আগস্ট স্কুল থেকে বাড়ি ফেরার পথে মাদারীপুরের মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া ও হ্যাপীকে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে ধর্ষণ শেষে বিষ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের। এ ঘটনায় থানায় ও আদালতে আলাদা দুটি মামলা হলে অধিকতর তদন্তের দায়িত্ব পায় মাদারীপুর সিআইডি পুলিশ। দীর্ঘ ১৫ মাস তদন্ত শেষে বাদী পক্ষকে না জানিয়ে গোপনে গত ৭ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় বলে অভিযোগ উঠেছে। মামলার অভিযোগপত্রে ৮জন আসমীর মধ্যে শিপন, রফিকুলের নাম বাদ দেয়ায় তা প্রত্যাহার করেছে দুই স্কুলছাত্রীর পরিবার।
নিহত স্কুলছাত্রী (সুমাইয়ার মা) আছমা বেগম বলেন আমার মেয়েকে ধর্ষনের পরে হত্যা যারা করেছে, তারাই ওদের হাসপাতালে নিয়ে যায় ঐসময় তাদের ধরিয়ে দিয়ে যায় আমার মেয়ে। আর তাদেরকেই চার্জসিট থেকে বাদ দিয়ে দিয়েছে সিআইডি তদন্ত কর্মকর্তা। আমরা আদালতে জানিয়েছি চার্জসিটের বিরুদ্ধে নারাজি দেবো। এবং আসামীরা আমাদের নানা ভাবে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
নিহত স্কুলছাত্রী (হ্যাপির মা) মুক্তা বেগম বলেন প্রধান আসামীদের রফিকুল ও সিপন এদের নাম কি ভাবে কেটে দেয়। ওদের দুইজনকে সুমাইয়া ধরিয়ে দিয়ে গেছে আর তাদের কিভাবে চার্জসিট থেকে বাদ দিয়েছে। আমাদের সরকারে কাছে দাবী এটা আবারও তদন্ত করে দেখা হক।
ছোট সুমাইয়ার আদরের বোন সুরাইয়া আক্তার বলেন আমার বোনকে যারা মারছে তাদের দুই জনের নাম বাদ দিয়ে চারসির্ট দেয়া হয়েছে।
মাদারীপুর সিআইডি,পুলিশ পরিদর্শক, মামলার তদন্তকারী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম বলেন দুই বার ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের আলামত না পাওয়ায় সুমাইয়া ও হ্যাপী বিষপানে আত্মহত্যা করেছে।তাই এই ভাবেই তদন্ত রিপোর্ট দেয়া হয়েছে।
মস্তফাপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের হ্যাপী ও সুমাইয়ার সহপাঠীরা বলেন আমরা আমাদের বন্ধুর হত্যাকারীর কঠোর থেকে কঠোর বিচার চাই। কোন প্রকার দেখানো বিচার আমরা চাই না।
মস্তফাপুর বহুমুখি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন দোষিদের সর্বোচ্চ শাস্তি দাবী জানাই। আর যাদের চার্জসিট থেকে বাদ দেয়া হয়েছে। প্রয়োজনে আবারও তদন্ত করে পুনরায় চার্জসিট দেয়া হক। যারা প্রকৃত দোষী তাদের এমন শাস্তি দেয়া হক যাতে এরকম অপরাদ করেতে কেউ সাহস না পায়।
বাদী পক্ষের আইনজীবি ইয়াদ মোর্শেদ সজল, অন্যদিকে ধর্ষণ শেষে হত্যার মামলায় আসামীদের কৌশলে আইনের হাত থেকে বাঁচাতে অভিযোগপত্রে তাদের নাম বাদ দিয়ে প্রকৃত ঘটনাকে আড়াল করা হয়েছে বলে মনে করেন বাদী পক্ষের আইনজীবি।