× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ঝিনাইদহের হোমিও চিকিৎসক ও সেবায়েত হত্যা মামলায় দুই শিবির নেতা গ্রেফতার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান

admin
হালনাগাদ: রবিবার, ১৭ জুলাই, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জের আলোচিত শিয়া মতবাদের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাক ও  সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের স্থানীয় রাধামদন মঠের গোসাই (সেবায়েত) শ্যামানন্দ দাস হত্যার ঘটনায় সবুজ খান (২২) ও শাহিন আলম (২৪) নামের দুই শিবির নেতাকে আটক করেছে পুলিশ। আটক দুই শিবির নেতা ঝিনাইদহ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার আলতাফ হোসেন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসপি জানান, শিবিরের কেন্দ্রীয় সিদ্ধান্তে গোসাই (সেবায়েত)  শ্যামানন্দ দাস ও হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে হত্যা করা হয়েছে।

রোববার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম ফাহমিদা জাহাঙ্গীর ও কালীগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর কবিরের আদালাতে তারা  হত্যাকা-ের ঘটনা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পুলিশ সুপার আলতাফ হোসেন সাংবাদিক সম্মেলনে জানান, গোপন খবরের ভিত্তিতে শনিবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের হরিপুর গ্রাম থেকে মোহাম্মদ আলীর ছেলে কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রাম শিবিরের সাধারণ সম্পাদক সবুজ খান (২২) এবং শৈলকুপা উপজেলার ফুলহরি গ্রামের আমিনুল ইসলামের ছেলে ও ঝিনাইদহ দক্ষিণ অংশের শিবিরের সভাপতি শাহিন আলম (২৪) আটক করে পুলিশ।

উল্লেখ্য গত ১৪ মার্চ কালীগঞ্জ শহরের নিমতলা এলাকার শিয়া মতবাদের হোমিও চিকিৎসক আব্দুর রাজ্জাককে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। সর্বশেষ গত ১ জুলাই ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাস্টসাগরা গ্রামের স্থানীয় রাধামদন মঠের গোসাই (সেবায়েত) শ্যামানন্দ দাসকে কুপিয়ে একই ভাবে হত্যা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..