× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী জনগণের আস্থা অর্জনই ডাক বিভাগের প্রধান লক্ষ্য -আইসিটি মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী

বিশ্বকাপের নিউজিল্যান্ড স্কোয়াডে জায়গা পাচ্ছেন যারা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

দরজায় কড়া নাড়ছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। সবার আগে প্রস্তুতি সেরে ফেলেছে নিউজিল্যান্ড। ইতিমধ্যে চূড়ান্ত স্কোয়াডও নাকি ঠিক করে ফেলেছেন নির্বাচকরা। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার পালা।

সবচেয়ে বড় চমক লেগ স্পিনার ইশ সোধি ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান টম ব্লান্ডেল। দুজনকে নিয়েই বিশ্বকাপ মিশনে যাওয়ার চিন্তাভাবনা করছেন কিউইরা।

শোনা গিয়েছিল, নিউজিল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে লেগ স্পিনার হিসেবে জায়গা পাচ্ছেন টড অ্যাস্টেল। তবে অধিনায়ক কেন উইলিয়ামসনের চাওয়াতে সুযোগ পাচ্ছেন সোধি।

আর কোনো ওয়ানডে ম্যাচ না খেলেই ডাক পাচ্ছেন ব্লান্ডেল। উইকেটরক্ষক টম লাথামের ব্যাকআপ হিসেবে তাকে দলে নেয়া হচ্ছে। ক্রাইস্টচার্চ হামলার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বিপক্ষে বাতিল হওয়া সিরিজের তৃতীয় টেস্টের স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি।

ইনজুরির কারণে বিশ্বকাপ প্রায় অনিশ্চিত গতিতারকা অ্যাডাম মিলনের। তাই টিম সাউদি-ট্রেন্ট বোল্টের সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন ম্যাট হেনরি ও লুকি ফার্গুসন। অলরাউন্ডার হিসেবে থাকছেন জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার ও কলিন মুনরো।

আগামী ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে বিশ্বকাপের দ্বাদশ আসরের। ১ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযানে নামবে উইলিয়ামসন বাহিনী।

নিউজিল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড

কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।


এ ক্যটাগরির আরো খবর..