× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

ACP
হালনাগাদ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বুড়িগোয়ালিনী এলাকায় তীব্র জেয়ার-ভাটার প্রভাবে বনবিভাগ অফিস সংলগ্ন খোলপেটুয়া নদীর ভাঙ্গন দেখা দিয়েছে।  এর ফলে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ অফিস, বুড়িগোয়ালিনী ষ্টেশন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের উদ্বেগের প্রেক্ষিতে শ্যামনগর পানি উন্নয়ন বোর্ড জরুরী ভিত্তিতে বালু ভর্তি জিও বস্তা ফেলে সংরক্ষণের কাজ শুরু করেছেন।

শনিবার(১৪ মার্চ)  সকাল থেকে বনবিভাগ অফিস ও স্থানীয় প্রেসক্লাব সংলগ্ন খোলপেটুয়া নদীর পাড় ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং কাজ শুরু করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন বনবিভাগ বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক, সহকারী ষ্টেশন কর্মকর্তা ইরফান হোসেন,জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি বাবলু রহমান প্রমুখ।

এদিকে নীলডুমুর বাজার ব্যবসায়ীবৃন্দ, বনবিভাগের ফরেস্টারবৃন্দ বলেন আপাতত ভাঙ্গন রক্ষা করা গেলেও দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করা না হলে যে কোন সময় বেড়ি বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে।

ব্যবসায়ী মহসীন গাজী, বনবিভাগের ষ্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন খোলপেটুয়া নদীর জোয়ারের প্রভাব দিনে দিনে বেড়ে চলেছে।  ভাঙ্গনরোধে বেড়ি বাঁধে দীর্ঘ স্থায়ী সমস্যা সমাধানে পর্যাপ্ত জিও ব্যাগ ডাম্পিং করা, ব্লক বসানো সহ অন্যান্য প্রয়োজনীয় পদক্ষপ গ্রহণ করা প্রয়োজন এবং এ ব্যাপারে স্থানীয়রা সহ বনবিভাগ কর্মকর্তাবৃন্দ সংশ্লিস্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..