বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্পোর্টস কমপ্লেক্স নির্মিত হচ্ছে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশের প্রতিবন্ধী শিশুরা অত্যন্ত মেধাবী, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। তারা যাতে সুস্থ সুন্দর আনন্দময় জীবন পায়, সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত হতে পারে সে লক্ষ্য সরকার কাজ করছে। তাদের সুস্থ বিনোদন নিশ্চিত কল্পে সংসদ ভবনের পাশে স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর ব্র্যাক সেন্টারে ঢাকাস্থ জাপান দূতাবাস আয়োজিত Toward Building Inclusive Society Tokyo Paraolympic Games শীর্ষক লেকচার সেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার স্পোর্টসের উন্নয়নের পাশাপাশি প্যারা স্পোর্টস এর উন্নয়নে সমান্তরালভাবে কাজ করছে। যার ফলে বাংলাদেশ সর্বশেষ স্পেশাল ওয়ার্ল্ড অলিম্পিক গেমসে ২২ টি স্বর্ণপদক-সহ ৩৮টি পদক অর্জন করতে সমর্থ হয়েছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশ প্যারা অলিম্পিক গেমসেও ভালো ফলাফল করবে।

অনুষ্ঠানে জাপান প্যারা অলিম্পিক কমিটির ভাইস প্রেসিডেন্ট Taguchi Aki ও জাপানের রাষ্ট্রদূত Ito Naoki বক্তব্য রাখেন।

ব্র্যাকের পরিচালক এবং অন্যান্য কর্মকর্তা সেশনে উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।