মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের লক্ষ্য -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা বর্তমান সরকারের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে বিদ্যালয় গমনোপযোগী প্রায় শতভাগ কোমলমতি শিক্ষার্থীকে বিদ্যালয়ে ভর্তি করানো সম্ভব হয়েছে।  বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।

প্রতিমন্ত্রী আজ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ব্র্যাক শিক্ষাতরী স্কুল পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি দরিদ্র, শিক্ষাবঞ্চিত, যোগাযোগ বিচ্ছিন্ন হাওর ও নিম্নাঞ্চল এলাকায় শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে ব্র্যাক শিক্ষাতরী কাজ করছে। এছাড়া সবার জন্য শিক্ষা নিশ্চিত করার জন্য মূল স্রোতধারার শিক্ষা ব্যবস্থাকে সহায়তা করে যাচ্ছে। তিনি বলেন,  যে সব গ্রামের শিক্ষার্থীরা বর্ষাকালে পানির জন্য নৌকা ছাড়া বিদ্যালয়ে যেতে পারে না সেখানে ব্র্যাক শিক্ষাতরী স্কুলের মাধ্যমে শিক্ষার্থীদের সংগ্রহ করে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া একটি প্রশংসনীয় উদ্যোগ।

এ সময় প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল ও শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।