× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাক্ষাৎ চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলনের উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ও চীনের উপ – তথ্যমন্ত্রী আম উৎসব আয়োজন করলো স্বপ্ন, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মৌসুমি আনন্দের ছোঁয়া বিয়ের প্রলোভনে হাতিয়ে নিল প্রবাসীর সাড়ে ২৪ লাখ টাকা ফেরত চাওয়াতে প্রাণনাশের হুমকি থানায় জিডি কালীগঞ্জে মাদকবিরোধী অভিযান, এক মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে – স্বাস্থ্যমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক ‎ পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান  পাইকগাছার চাঁদখালীতে গনপিটুনীতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ  বাংলাদেশ ও ইইউ’র মধ্যে আরও গভীর সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত

ডেস্ক

বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ৩৪ ঘণ্টা আটকে মধ্যপ্রাচ্যগামী ১৭০ জন যাত্রী

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
খুলছে ভারত-বাংলাদেশ ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে ৩৪ ঘণ্টা আটকে ছিল মধ্যপ্রাচ্যগামী ১৭০ জন যাত্রী। গতকাল সোমবার সকাল ৮টা ৫৫ মিনিট থেকে আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আটকে ছিল বিদেশি বিমান সংস্থা ফ্লাই দুবাইয়ের একটি বিমান। ফ্লাইটটি দুবাই হয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণের কথা ছিল। পরে যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় বিমানটি যাত্রী নিয়ে বিমানবন্দর ছেড়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, গতকাল সোমবার সকাল ৮টা ৫৫ মিনিটে ফ্লাইটটি ১৭০ জন যাত্রী নিয়ে দুবাই হয়ে সৌদি আরব যাওয়ার কথা ছিল। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ওই উড়োজাহাজে তিনবার যাত্রী উঠিয়ে পরে আবার নামিয়ে দেওয়া হয়। যান্ত্রিক ত্রুটির কারণে উড়াল দিতে সক্ষম না হওয়ায় সোমবার রাত ১১টার দিকে ফ্লাইটটি বাতিল করা হয়।

সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ১৭০ জন যাত্রীকে বিমানবন্দর থেকে পাঠিয়ে দেওয়া হয় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকার একটি হোটেলে।

এর আগে রাত ৯টার দিকে যাত্রীদের রাতের খাবার দেওয়া হয়। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগ্রাবাদ এলাকার হোটেল থেকে যাত্রীদের ফের নেওয়া হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। ত্রুটি ঠিক হলে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার ফ্লাইটটি বিমানবন্দর ছেড়ে যায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক ক্যাপ্টেন তাসলিম আহমেদ কালের কণ্ঠকে বলেন, ফ্লাই দুবাইয়ের একটি বিমানে ত্রুটি ধরা পড়লে ফ্লাইটটি বাতিল করা হয়।

এরপর ত্রুটি সারানোর জন্য বাইরে থেকে একজন প্রকৌশলী আনা হয়। মেরামতের পর ফ্লাইটটি আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টায় দুবাইয়ের উদ্দেশে উড়াল দিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..