× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

বিভিন্ন দেশের কারাগারে ৫ হাজার বাংলাদেশি কর্মী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জুন, ২০১৮

নিউজ ডেস্কঃ  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, বিভিন্ন দেশে ৫ হাজার ৩৫ জন বাংলাদেশি কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন।

সোমবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য সেলিম উদ্দীনের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠক শুরু হয়।

সরকারি দলের নিজামউদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, বিভিন্ন দেশে ৫ হাজার ৩৫ জন বাংলাদেশি কর্মী গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সৌদি আরবের কারাগারে রয়েছেন ৯৭৬ জন। সংযুক্ত আরব আমিরাতে ৮৫১ জন, মালয়েশিয়ায় ৮১০ জন, ওমানে ৪৭৮ জন, জর্ডানে ৮৫ জন, লিবিয়ায় ২৯ জন, থাইল্যান্ডে ৫ জন, মরিশাস ৬ জন, সিঙ্গাপুরে ৮৭ জন, জাপানে ২৭ জন, ইতালিতে ১৩৭ জন, হংকংয়ে ৯১ জন, দক্ষিণ কোরিয়ায় ২৩ জন, ইরাকে ৯৭ জন, কুয়েতে ৩৮৪ জন, গ্রিসে ১৪৬ জন, বাহরাইনে ৪৩৮ জন, ব্রুনাইয়ে ১০ জন, মালদ্বীপে ১১৩ জন, মিশরে ৪ জন এবং কাতারে ২৩৮ জন বাংলাদেশি কর্মী কারাবন্দী রয়েছেন।

সংরক্ষিত নারী আসনের সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। ২০১৭ সালে ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন কর্মী পাঠানো হয়। চলতি বছরের মে পর্যন্ত ৩ লাখ ৪৭ হাজার ২৭ জন কর্মী পাঠানো হয়েছে। বর্তমান সরকারের দুই মেয়াদে ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৩১ মে পর্যন্ত সময়ে বিভিন্ন দেশে ৩০ লাখ ৯৪ হাজার ৮৪৮ জন কর্মী বৈদেশিক কর্মসংস্থান লাভ করেছে। এ বছর ৫৫ হাজার ১৪৯ জন নারীকর্মী বিদেশ গেছেন। এ সময়ে বিভিন্ন সমস্যার কারণে ফেরত এসেছেন ৩৬৯ জন।


এ ক্যটাগরির আরো খবর..