শেষ হল ২ দিন ব্যাপী খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং

মেহের আমজাদ,মেহেরপুরঃ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের উদ্যোগে মেহেরপুর জেলা প্রশাসনের সহযোগিতায় মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ২দিন ব্যাপী খুলনা বিভাগীয় ইনোভেশন শোকেসিং।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার সৈয়দ রবিউল আলম এর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বিকাশ দত্ত, হোসেন আলী খন্দকার,মেহেরপুর জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, রূপান্তর খুলনার নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ। পরে সেখানে পুরস্কার বিতরণ করা হয়।

এসডিজি এর অভীষ্ট নাম্বার ১১ অর্জনের লক্ষ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য উন্নত মানের টেকসই সবুজ শহর নির্মাণে মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ানকে প্রথম, কৃষি প্রযুক্তি সম্প্রসারণে সমন্বিত উদ্যোগের জন্য মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ আখতারুজ্জামানকে দ্বিতীয় এবং ই পেনশন এর হোম ডেলিভারি সার্ভিস, শিশুদের আঁকা ছবি দিয়ে শ্রেণিভিত্তিক ক্যালেন্ডার তৈরি এবং শতভাগ শিশুর বাংলা ও ইংরেজি সাবলীলভাবে পঠন কৌশল এর বাগেরহাটে জেলা প্রাথমিক শিক্ষক কবির হোসেনকে তৃতীয় পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।