বিআরটিএ অফিস কার্যক্রমের উপর মেহেরপুরে গনশুনানি

মেহের আমজাদ,মেহেরপুরঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) মেহেরপুর মোটরযান সার্কেল বিআরটিএ অফিস কার্যক্রমের উপর গনশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিআরটিএ অফিস কার্যালয় প্রাঙ্গনে এ গনশুনানি অনুষ্ঠিত হয়। গনশুনানিতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ড.মোঃ কামরুল আহসান। গনশুনানিতে বক্তব্য রাখেন বিআরটিএ এর খুলনা বিভাগীয় উপ-পরিচালক মহাসিন আলী,মেহেরপুর-চুয়াডাঙ্গা বিআরটিএ সার্কেলের সহকারি পরিচালক আতিয়ার রহমান, মোটরযান পরিদর্শক সালাউদ্দিন প্রিন্স,মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, ট্রাফিক পুলিশের টিআই ইসমাইল হোসেন ও মুজতবা হোসেন,মেহেরপুর জেলা ট্রাক মালিক গ্রুপ এর সদস্য সাফুয়ান আহমেদ রূপক,জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা,সাধারন সম্পাদক মতিয়ার রহমান,সহ সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন বাবু প্রমুখ।

বাংলাদেশ সড়ক পরিবহনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ড. মোঃ কামরুল আহসান বলেন,বর্তমান দেশে গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রচুর আবেদন আসছে। আজকে মেহেরপুর বিআরটিএ অফিসে গনশুনানিতে যেসব অভিযোগ অনিয়মের কথা উঠেছে সেগুলো চিহ্নিত করে কিভাবে সমাধান করা যায় সে ব্যাপরে পদক্ষেপ নেওয়া হবে। তিনি আরও বলেন,আমি বিআরটিএতে অল্প সময়ে এসে পরিবর্তনের ধারা আনার জন্য সর্বত্তক চেষ্টাা করছি। মেহেরপুর বিআরটিএ অফিসে জনবল কম রয়েছে। এবিষয়ে আমি উপর মহলে জানাবো। বতর্মান দেশের প্রধানমন্ত্রী মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। সেই সাথে আমরাও জনসাধারণের দ্বারে সেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।