× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিধবাকে ধর্ষণ, এএসআইসহ দুজন গ্রেপ্তার

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি : ফেনী জেলার  দাগনভূইয়ায় এক বিধবাকে ধর্ষণের অভিযোগে এক এএসআইসহ  দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন দাগনভূইয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন ও থানার রাইটার আব্দুল মান্নান। সোমবার বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ফেনীর সহকারী পুলিশ সুপার (এএসপি-সার্কেল) আমিরুল আলম।

সেইসঙ্গে এএসআই দেলোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি। এএসপি আমিরুল বলেন, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিরোধের একটি বিষয় নিয়ে ওই নারী থানায় লিখিত অভিযোগ দিতে আসেন। থানার রাইটার আব্দুল মান্নান ওই নারীর অভিযোগটি কম্পোজ করে এএসআই দেলোয়ার হোসেনের কাছে যাওয়ার জন্য বলেন।

ওই সময় এএসআই দেলোয়ার থানার পাশ্ববর্তী ‘জামান টাওয়ার’ একটি ঘরে ছিলেন। মান্নান ওই নারীকে নিয়ে সেখানে গেলে তাকে বাইরে বের করে দিয়ে ওই নারীকে ধর্ষণ করেন দেলোয়ার। পরে ওই নারী ওসিকে জানালে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ওই নারী বাদী হয়ে রাতে দাগনভূইয়া থানায় মামলা করলে পুলিশ দুজনকে গ্রেপ্তার এবং দেলোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আমিরুল।

ফেনী জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) অসীম কুমার সাহা জানান, সোমবার দুপুরে এক নারীকে পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়। তার আলামত সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার পরীক্ষা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..