× Banner
সর্বশেষ
গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বেসরকারি সংগঠনের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী ৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী

বিদ্যুৎ-জ্বালানি খাতে নিশ্চিত হয়নি টেকসই জ্বালানি নিরাপত্তা

admin
হালনাগাদ: শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ গত ক’বছরে দেশে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন মাত্রার অবকাঠামোগত উন্নয়ন হলেও, খুব একটা নিশ্চিত হচ্ছে না ‘টেকসই জ্বালানি নিরাপত্তার’ বিষয়টি। যুদ্ধপরবর্তী বাংলাদেশে গৃহস্থালি থেকে শিল্প উৎপাদন পর্যন্ত, প্রতিটি ক্ষেত্রেই ‘জ্বালানির প্রাপ্তি’ নিশ্চিত হলেও বিশেষজ্ঞদের আশঙ্কা- ‘প্রাথমিক জ্বালানির’ ভবিষ্যৎ ঘাটতি নিয়ে।

তাদের মতে, আমদানিকৃত প্রাথমিক জ্বালানি- দেশকে সংকটে ফেলবে। অন্যদিকে সরকারের নীতিনির্ধারণী মহল বলছে- সংকট নয়; ‘উন্নয়ন আর সক্ষমতার’ কথা মাথায় রেখেই এগোচ্ছেন তারা।

১৯৭৫’এর ৯ আগস্ট বিদেশী কোম্পানি শেল অয়েলের কাছ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিনেছিলেন ৫টি গ্যাসক্ষেত্র। সেই থেকেই জ্বালানি নিরাপত্তার ভিত রচিত হয় আজকের বাংলাদেশের।

তারপরের পথচলায় চড়াই-উৎরাই পেরিয়ে জ্বালানি খাতে গড়ে ওঠে নিত্য-নতুন অবকাঠামো। প্রাকৃতিক গ্যাসকে মূল প্রাথমিক জ্বালানি ধরে বিস্তার ঘটে শিল্পসহ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের।

বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে- বর্তমানে ৭৪ শতাংশ মানুষের চাহিদা মেটাচ্ছে ১০০টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদন ক্ষমতা পৌঁছেছে ১১ হাজারের ঘরে।

অন্যদিকে, পেট্রোবাংলার তথ্য মতে- মোট ২৬টি গ্যাস ক্ষেত্রের মধ্যে উৎপাদনে থাকা ২০টি গ্যাসক্ষেত্র থেকে দৈনিক উৎপাদন হয় প্রায় ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আবিষ্কৃত গ্যাসের মোট মজুদ ২৭ ট্রিলিয়ন ঘনফুট ধরে এরই মধ্যে ব্যবহৃত হয়েছে ১৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।

তবে, জ্বালানি খাতকে এগিয়ে নিতে কয়লা নিয়ে কোনো সুখবর নেই এখনো। সরকারী পরিকল্পনা- ভবিষ্যৎ জ্বালানি মিটবে আমদানি করা কয়লা দিয়ে। কিন্তু, অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, ‘জ্বালানি সক্ষমতায় পৌঁছাতে প্রয়োজন- প্রাথমিক জ্বালানির নিজস্ব উৎপাদন।’

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম বলেন, ‘আমাদের পরিকল্পনায় আমরা দেখতে পারছি যে ২০৩০ সালে ৮ ভাগের নিচে নেমে যাবে আমাদের নিজস্ব জ্বালানি সরবরাহ। আমাদের নিজস্ব কয়লা ব্যবহার করতেই হবে।’

তাদের মতে- স্পর্শকাতর এই খাতটির উন্নয়নে স্বচ্ছতা ও সুশাসনের পাশাপাশি প্রয়োজন দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত।

তবে, জ্বালানি খাতের অন্যতম পরিকল্পনাকারী প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী জানালেন, আমদানি নির্ভরতায় ঝুঁকি এড়াতে পারবে বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..